শেয়ার বাজারে বিনিয়োগের আগে যেসব বিষয় জানা জরুরি

Tablet display of stock market data with smartphone and colorful candies on desk.

শেয়ার বাজারে বিনিয়োগ অনেক সময় খুব লাভজনক হয়—যদি আপনি শেয়ার ইস্যুকারী কোম্পানি সম্পর্কে ভালোভাবে গবেষণা করতে পারেন। আগে এমন সময় ছিল যখন কোম্পানির তথ্য পাওয়া কঠিন ছিল। কিন্তু এখন ইন্টারনেটের কারণে একটি কোম্পানি সম্পর্কে প্রয়োজনীয় সব তথ্য—যেমন তাদের আয়, ব্যয়, লাভ-লোকশান, আর্থিক অবস্থা—সবই খুব সহজে পাওয়া যায়।

এই তথ্যগুলো ব্যবহার করে আপনি সহজেই বুঝতে পারেন—কোনো স্টক আসলে বিনিয়োগের জন্য ভালো কিনা।

এই লেখায় আমরা কয়েকটি বিষয় সহজভাবে জানব। সেগুলো হলো-

  • শেয়ার বিশ্লেষণ কত ধরনের
  • কীভাবে শেয়ার আইটেম বিশ্লেষণ করতে হয়
  • শেয়ার কেনাকাটায় কোন পয়েন্টগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ

শেয়ার বা স্টক বিশ্লেষণের ধরন

স্টক বিশ্লেষণের দুটি প্রধান পদ্ধতি আছে—

১. মৌলিক বিশ্লেষণ (Fundamental Analysis)

মৌলিক বিশ্লেষণে কোম্পানির ভিতরের বাস্তব অবস্থা খুঁটিনাটি দেখা হয়। যেমন কোম্পানির ব্যবসা কোন সেক্টরে, মুক্ত বাজারে কোম্পানির পন্য বা সেবার চাহিদা কেমন, আয়-ব্যয় কেমন, ব্যবস্থাপনায় কারা আছে, তাদের সম্পর্কে মানুষের ধারনা কি, কোম্পানীর আগের পারফরম্যান্স কেমন ছিল, অর্থনৈতিক পরিবেশ, কোম্পানীর বর্তমান ঋন ইত্যাদি। এ ধরনের বিশ্লেষণের মূল লক্ষ্য হলো—কোম্পানির আসল মূল্য (Intrinsic Value) বোঝা এবং এই ব্যবসা ভবিষ্যতে কেমন চলবে তা আন্দাজ করা। এর জন্য সাধারণত বিশ্লেষক দেখে—

  • লাভ-ক্ষতির হিসাব
  • ব্যালেন্স শিট
  • ক্যাশ ফ্লো
  • বিভিন্ন আর্থিক অনুপাত (Financial Ratios)

এগুলো দেখে বোঝা যায় কোম্পানিটি এখন পর্যন্ত কেমন করেছে এবং ভবিষ্যতে কতটা ভালো করতে পারে। মৌলিক বিশ্লেষণের প্রধান পয়েন্ট গুলোর মধ্যে অন্যতম হলো কোম্পানির মুলধন, EPS (শেয়ার প্রতি আয়), ভবিষ্যৎ বৃদ্ধি, নেট প্রফিট মার্জিন, P/E অনুপাত (প্রাইস আর্নিং রেশিও), NAV (নেট এসেস ভ্যালু) ইত্যাদি। মৌলিক বিশ্লেষণের একটি মূল ধারণা হলো— কোম্পানি যত বাড়বে, তার শেয়ারের দামও তত বাড়বে। তাই যেসব কোম্পানি মৌলিকভাবে শক্তিশালী, সেগুলোতে দীর্ঘমেয়াদে বিনিয়োগ করা লাভজনক হতে পারে।

(উপরের টার্ম গুলো বুঝতে সমস্যা হলে টেনসন করবেন না। এগুলো আমরা আলাদাভাবে আলোচনা করবো)

২. প্রযুক্তিগত বিশ্লেষণ (Technical Analysis)

মৌলিক বিশ্লেষণের বিপরীতে, প্রযুক্তিগত বিশ্লেষণে কোম্পানির ভিতরের অবস্থা দেখা হয় না। এখানে শুধু—শেয়ারের দাম কীভাবে ওঠানামা করছে, বাজারে চাহিদা ও সরবরাহের প্রভাব, আগের দাম দেখে ভবিষ্যতের দাম অনুমান এসব দেখা হয়। এ বিশ্লেষণে ধরে নেওয়া হয়—দামের পূর্বের ইতিহাসই ভবিষ্যতের দিক নির্দেশ করে।

প্রযুক্তিগত বিশ্লেষণের প্রধান পয়েন্ট:

  • চার্ট ও গ্রাফ
  • RSI
  • Bollinger Bands
  • Ichimoku Cloud
  • ভলিউম

এই পদ্ধতি সাধারণত ডে ট্রেডার ও স্বল্পমেয়াদী বিনিয়োগকারীরা ব্যবহার করে।

বিনিয়োগের আগে স্টক বিশ্লেষণ কিভাবে করবেন?

স্টক বিশ্লেষণ সহজ কাজ নয়। কারণ ভালো কিছু কখনোই সহজে আসে না। তবুও এখানে আমরা খুব সহজভাবে স্টক বিশ্লেষণের ধাপগুলো ব্যাখ্যা করব, যাতে আপনি নিজের মতো করে কোনো স্টক মূল্যায়ন করতে পারেন।

১. কোম্পানিটি যে শিল্পে কাজ করে, সেই শিল্প সম্পর্কে গবেষণা করুন

একই ধরনের কাজ করা কোম্পানিগুলোর গ্রুপকে বলা হয় ইন্ডাস্ট্রি বা শিল্প—যেমন: ম্যানুফ্যাকচারিং, সার্ভিস, কেমিক্যাল, টেকনোলজি, ব্যাংকিং ইত্যাদি। শেয়ারে বিনিয়োগ করার আগে প্রথম ও গুরুত্বপূর্ণ কাজ হলো—কোম্পানি যে শিল্পে আছে সেই শিল্পটি ভালোভাবে বোঝা একটি শিল্প সম্পর্কে জানলে আপনি – কোম্পানি শিল্পের তুলনায় কত ভালো করছে, প্রতিযোগীদের তুলনায় এর শক্তি ও দুর্বলতা, অর্থনৈতিক কোন বিষয়গুলো এই কোম্পানিকে প্রভাবিত করবে, ভবিষ্যতে এই শিল্প বাড়বে নাকি কমবে এসব জানতে পারবেন।

শিল্প বোঝার জন্য কিছু প্রশ্ন:

  • এই শিল্পের শক্তিগুলো কী?
  • দুর্বলতাগুলো কী?
  • শিল্পে প্রতিযোগিতা কেমন?
  • নতুন কোম্পানি সহজে প্রবেশ করতে পারে কি?
  • শিল্পটি কি চক্রাকারে উঠানামা করে (যেমন রিয়েল এস্টেট)?
  • এই প্রশ্নগুলোর উত্তর পেলে বুঝতে পারবেন—
    এই শিল্পে বিনিয়োগ করা আপনার জন্য ঠিক হবে কি না।
  • যদি শিল্পটি ভালো মনে হয়, তাহলে পরের ধাপে যাওয়া যায়।

২. কোম্পানিটি আসলে কী করে—তা বুঝুন

এটি হলো কোয়ালিটেটিভ বিশ্লেষণ—মানে সংখ্যার থেকে কোম্পানির গুণগত দিক বোঝা।

কোথা থেকে শুরু করবেন?

  • কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট
  • বার্ষিক প্রতিবেদন (Annual Report)
  • কোম্পানির প্রোফাইল

কী দেখবেন?

  • কোম্পানির ব্যবসার ধরন
  • পণ্য ও সেবার সংখ্যা
  • আয় আসে কোন কোন উৎস থেকে
  • কোম্পানির শক্তি (Strength)
  • কোম্পানির দুর্বলতা (Weakness)

এগুলো দেখলে কোম্পানির প্রকৃত অবস্থার ধারণা পাবেন।

৩. কোম্পানির আর্থিক বিবরণী (Financial Statements) বিশ্লেষণ করুন

স্টক বিশ্লেষণের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো আর্থিক রিপোর্ট দেখা।

আপনাকে অন্তত গত বছরের: লাভ-ক্ষতির হিসাব (Profit & Loss Statement), ব্যালেন্স শিট (Balance Sheet), ক্যাশ ফ্লো (Cash Flow Statement) দেখতে হবে।

Profit & Loss Statement – কোম্পানি লাভ করছে নাকি ক্ষতি

এখানে দেখবেন—রাজস্ব (Revenue), খরচ (Expenses), নিট লাভ (Net Profit), অপারেটিং খরচ, কাজের মূলধন (Working Capital), এটি কোম্পানির স্থিতিশীলতা বুঝতে সাহায্য করে।

কোম্পানির সামগ্রিক আর্থিক অবস্থা Balance Sheet –

এখানে দেখবেন—কোম্পানির সম্পদ,দায়/ঋণ, হাতে থাকা নগদ টাকা, ধরে রাখা লাভ ভবিষ্যৎ বিনিয়োগ (Capital Expenditure) এগুলো কোম্পানির আর্থিক শক্তি বোঝায়।

কোম্পানি আসলে কত টাকা আয় করছে –Cash Flow Statement

এখানে দেখবেন—

  • কোম্পানির হাতে কি সত্যিই নগদ টাকা আসছে
  • নাকি শুধু কাগজে লাভ দেখাচ্ছে

যদি কোম্পানি ব্যয়ের চেয়ে বেশি নগদ আয় করে—এটি ভালো লক্ষণ। কোনো বছরে ক্যাশ ফ্লো নেগেটিভ হলেও ভয় নেই, কারণ— হয়তো কোম্পানি নতুন কোনো বড় প্রকল্পে বিনিয়োগ করেছে, যা ভবিষ্যতে লাভ দেবে।

কোম্পানির ঋণও অবশ্যই দেখবেন

ঋণ থাকা খারাপ নয়। কারণ: ঋণে কোম্পানি বড় প্রকল্পে বিনিয়োগ করতে পারে ঋণ তুলনামূলক সস্তাG কিন্তু—ঋণ বেশি হলে সুদ দিতে গিয়ে লাভ কমে যেতে পারে। তাই ঋণ–ইকুইটি অনুপাত (Debt-to-Equity Ratio) দেখাটা জরুরি।

৪. কোম্পানির ব্যবস্থাপনা (Management) পরীক্ষা করুন

একটি কোম্পানির ভবিষ্যৎ মূলত নির্ভর করে—

  • তার নেতৃত্ব
  • অভিজ্ঞতা
  • সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা

ভালো ম্যানেজমেন্ট হলে কোম্পানি দ্রুত উন্নতি করে। খারাপ ম্যানেজমেন্ট হলে শক্তিশালী কোম্পানিও ধ্বসে যেতে পারে। তাই দেখবেন—ম্যানেজমেন্ট কত অভিজ্ঞ তাদের সিদ্ধান্ত কোম্পানির উন্নতিতে কী ভূমিকা রেখেছে

৫. কোম্পানির ভবিষ্যৎ সম্ভাবনা (Future Prospects)

আপনি যদি লং-টার্ম বিনিয়োগকারী হন, তবে দেখবেন—কোম্পানির পণ্য ও সেবা আগামী ১৫–২০ বছরও বাজারে টিকে থাকবে কি না? যে ব্যবসার ভবিষ্যত নেই, সে ব্যবসায় বিনিয়োগ লাভজনক হবে না।

৬. প্রতিযোগীদের সাথে তুলনা (Peer Comparison)

স্টকের স্বাস্থ্য বোঝার জন্য এটি খুব গুরুত্বপূর্ণ।

তুলনা করবেন:

  • রিটার্ন (১ বছর, ৫ বছর, ১০ বছর)
  • প্রতিযোগিতায় এগিয়ে নাকি পিছিয়ে
  • নতুন প্রজেক্ট
  • প্রাইস আর্নিং রেশিও
  • ডিভিডেন্ড
  • গ্রোথ রেট

৭. স্টকের আসল দাম (Intrinsic Value) বোঝা

Intrinsic Value বলতে বোঝায়—শেয়ারের ন্যায্য মূল্য স্টক আসলে দামী নাকি সস্তা—এটি বোঝার জন্য দেখবেন: P/E Ratio, Return on Equity (ROE), Debt-to-Equity, Price-to-Book ইত্যাদি যদি কোনো স্টক তার আসল মূল্যের চেয়ে কম দামে পাওয়া যায় ভবিষ্যতে লাভ বেশি হতে পারে। এই ক্ষেত্রে কোম্পানির Net Asses Value (NAV) এর দিকে নজর রাখুন। 

৮. ঝুঁকি বিশ্লেষণ (Risk Analysis)

স্টক মানেই ঝুঁকি। কিন্তু ঝুঁকি কতটা—তা বুঝে চলতে হবে। দেখবেন—

কোম্পানি Small Cap না Large Cap? শেয়ারবাজারে কোম্পানিগুলোকে তাদের Market Capitalization (মার্কেট ভ্যালু) অনুযায়ী ভাগ করা হয়। Market Cap মানে হলো—

কোম্পানির মোট মূল্য = শেয়ার দাম × মোট শেয়ার সংখ্যা

এই Market Cap-এর ওপর ভিত্তি করে কোম্পানিগুলো ৩ ভাগে পড়ে:

  1. Large Cap (লার্জ ক্যাপ) কোম্পানি
  • বড়, স্থিতিশীল এবং অনেকদিনের প্রতিষ্ঠিত কোম্পানি
  • মার্কেট ভ্যালু খুব বেশি
  • ঝুঁকি কম, কিন্তু লাভও সাধারণত ধীর ও স্থির
  1. Mid Cap (মিড ক্যাপ) কোম্পানি
  • মাঝারি আকারের কোম্পানি
  • ঝুঁকি মাঝারি
  • বৃদ্ধির সম্ভাবনা বেশ ভালো
  1. Small Cap (স্মল ক্যাপ) কোম্পানি
  • তুলনামূলকভাবে ছোট কোম্পানি
  • দ্রুত বাড়তে পারে—বড় লাভের সম্ভাবনা
  • কিন্তু ঝুঁকিও বেশি

ক্যাপ জানার সাথে বিশ্লেষন করা জরুরীঃ

১। কোম্পানি সরকারি নীতি পরিবর্তনে কতটা সংবেদনশীল?

২। নতুন প্রতিদ্বন্দ্বী এলে কোম্পানি টিকে থাকতে পারবে কি?

৩। নতুন CEO, নতুন নীতি—এসব পরিবর্তন কোম্পানির ভবিষ্যতে কেমন প্রভাব ফেলবে?

৯. কারা শেয়ার ধরে আছে (Shareholding Pattern)

কোম্পানির শেয়ার থাকে—

  • প্রোমোটার/ডিরেক্টর
  • বিদেশি বিনিয়োগকারী
  • দেশীয় প্রতিষ্ঠান
  • মিউচুয়াল ফান্ড
  • কর্মচারী

কী বোঝা যায়?

  • ডিরেক্টর হোল্ডিং কমলে—খারাপ সংকেত
  • বড় বিনিয়োগকারীরা বেশি কিনলে—ভালো সংকেত
  • বিদেশী বা প্রাতিষ্টানিক বিনিয়োগ বাড়লে- ভালো সংকেত

১০. কোম্পানির সর্বশেষ খবর দেখুন

স্টকের দাম অনেক সময় খবরের কারণে ওঠানামা করে। যেমন—যুদ্ধ, বাজেট ঘোষণা, সরকারি নীতি, নতুন চুক্তি, নতুন CEO কোনো খবর কোম্পানির জন্য ভালো হলে স্টক বাড়তে পারে, খারাপ হলে কমতে পারে।

১১. নিজের বিনিয়োগ নিয়মিত পর্যবেক্ষণ করুন

বিনিয়োগ মানে কিনে ভুলে যাওয়া নয়। সময়ে সময়ে দেখবেনকোম্পানির পারফরম্যান্স পরিবর্তন হয়েছে কি না, ভবিষ্যৎ সম্ভাবনা আগের মতো আছে কি না, দরকার হলে স্টক বদলাবেন এভাবে আপনি ক্ষতি কমিয়ে লাভ বাড়াতে পারবেন।

এ বিষয়ে আরও জানতে এই ক্যাটাগরীর অন্য আর্টিকেল গুলো পড়ুন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *